অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন উপজেলার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত শফিউল্যাহ হাওলাদার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৩১৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলায় শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছে আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার। পাশাপশি নারী শ্রেষ্ঠ উপজেলা স্বেচ্ছাসেবক মনোনিত হয়েছেন আকলিমা বেগম রেশমা। মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এবং তাদের হাতে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবক উজ্জবনী সঙ্গীত ও ভিডিও চিত্র পরিবেশনা করা হয়।  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এনডিসি,  পিএসসি (অব:), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপÍরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বেচ্ছাসেবকগণের নৈতিক মূল্যবোধ নিয়ে উপদেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) পরিচালক ও সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিপিপির পরিচালক প্রশাসন আহমাদুল হক। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিপির পরিচালক (অপারেশন) মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকগণকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...