অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১৬

remove_red_eye

২৮৫

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকণা বাছুর) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২ টায়  বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প  (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী ৩২ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকণা বাছুর) বিতরণ করা হয়।
বকণা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান -  উজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা  নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব বৃন্দ, সাংবাদিক,  সুফল ভোগী জেলে সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সদস্য বৃন্দ।
সুফল ভোগী জেলে বড় মানিকা ৫ নং ওয়ার্ডের হামিদ মোল্লা জানান, আমি একজন জেলে।  উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ইউএনও স্যার আমাকে একটি বকণা বাছুর দিয়েছে। আমি কোন খরচ ছাড়াই এই বকণা বাছুর পেয়েছি। এতে আমার অনেক উপকার হবে। আমি আশাকরি  গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য মৎস্য অফিসার ও ইউএনও স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
এ-সময় উপস্থিত ৩২ জন জেলেদের মাঝে ৩২ টি বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান এবং মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...