বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১৬
৩০৬
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকণা বাছুর) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২ টায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী ৩২ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকণা বাছুর) বিতরণ করা হয়।
বকণা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব বৃন্দ, সাংবাদিক, সুফল ভোগী জেলে সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সদস্য বৃন্দ।
সুফল ভোগী জেলে বড় মানিকা ৫ নং ওয়ার্ডের হামিদ মোল্লা জানান, আমি একজন জেলে। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ইউএনও স্যার আমাকে একটি বকণা বাছুর দিয়েছে। আমি কোন খরচ ছাড়াই এই বকণা বাছুর পেয়েছি। এতে আমার অনেক উপকার হবে। আমি আশাকরি গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য মৎস্য অফিসার ও ইউএনও স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
এ-সময় উপস্থিত ৩২ জন জেলেদের মাঝে ৩২ টি বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান এবং মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত