অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৪৩২

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ব্রজগোপাল টাউনহলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এসময় সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য মাহবুবুর রহমানকে সভাপতি ও শামসুদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চরফ্যাশন উপজেলা কমিটি গঠন করে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মহিব্বুলাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির‌। এসময় বিশেষ অতিথি ছিলেন, লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন ও সেক্রেটারি মাওলানা আবুল কাসেম প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...