লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০
৩২০
আকবর জুয়েল, লালমোহন : ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর,) রাতে তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহন উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন। ক্রয় করার পরবর্তীতে এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ করে ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে।
মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখল করার চেষ্টা করে।
গত ২১ ডিসেম্বর শনিবার ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা করলে আমি তাৎখনিক খবর পেয়ে লোক পাঠিয়ে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করিয়াছি। ডায়েরি নং ৮২৪।
এরপর পুলিশ ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দেন। গতকাল রাতে আবার পূনরায় ঘর ও দোকান উত্তোলন করিয়াছেন।
এবিষয়ে অভিযুক্ত মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করতে গেলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুট্টি মিয়ার বোন বেলি ও মজুফা খাতুন বলেন, এ জমি দীর্ঘ দিন যাবত রুহুল আমিন স্যারে বাবা আবু মিয়াকে ভোগ দখল করতে দেখেছি। এর মধ্যে হঠাৎ করে আমার ভাইরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে।
একই এলাকার মো. নজরুল বলেন, এ জমি রুহুল আমিন স্যারের নানা (দেশফালী) দীর্ঘ দিন ভোগ দখল করছেন। তার মৃত্যুর পর এ জমি রুহুল আমিন স্যারের বাবা আবু মিয়াকে চাষাবাদ করতে দেখেছি। এখন স্যার চাষাবাদ করান, হঠাৎ করে কুট্টি মিয়া গংরা রাতের আঁধারে পুকুর খনন, ঘর ও দোকান ঘর নির্মাণ করে জোর পূর্বক দখল করার চেষ্টা করে।
একই এলাকার সেলিম বলেন, আমার দেখা মতে এজমিতে রুহুল আমিন স্যার দীর্ঘ দিন ভোগ দখল করছেন। হঠাৎ করে কুট্টি মিয়ারা জোর করে ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা চালায়।
এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল ২৮ ডিসেম্বর রাতের আঁধারে ঘর উত্তোলন সম্পর্কে কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত