মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫
৪১৬
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়ি বাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারন মানুষ এ মানববন্ধন করেন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এলাকাবাসি বলেন, মনপুরা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে মনপুরা উপজেলাবাসী অনেক খুশি। কিন্তু উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা পুরাতন বেড়ি বাঁধের মধ্যে নতুন বেড়ি বাঁধটি নির্মাণ করা হলে বেড়ি বাঁধের সাথে থাকা প্রায় ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন ওইসব অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো। এছাড়াও ২০ হাজার গাছ, সংরক্ষিত বন, মসজিদ ও কবরস্থান পুরোপুরি ক্ষতিগ্রস্থ হবে। তাই নতুন বেড়ি বাঁধটি পুরনো বেড়ি বাঁধ থেকে ৫০/৬০ মিটার পশ্চিমে সরিয়ে করলে এই ক্ষতি থেকে রক্ষা পাবে অসহায় দরিদ্র পরিবারগুলো। তাছাড়া এই ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে সরিয়ে নির্মান করার উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবী জানান তারা।
এসময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন, সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মোঃ রিয়াজ প্রমূখ।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়ী বাঁধ নির্মানে সৃষ্ঠ সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্ঠার কাছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত