অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে শিশু ইসরাক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪২১

মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক(৪)হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। সোমবার (৩০) ডিসেম্বর সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগন। এতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময়  মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গত ২১ নভেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নাম্বার
ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ঘাতক বশীর স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার  করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রæত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। ইসরাক সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে বলে জানা গেছে। ফরিদ-ইয়ানুরের দাম্পত্য জীবনের সতের বছরের মাথায় এসে তাঁরা ওই সন্তানের মুখ দেখে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন  জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভাগ্নেকে খুঁজে পাওয়া যায়নি পরে আমরাসহ ওদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইশরাকের মা ইয়ানুর বেগম মানববন্ধনে মামলার তদন্দকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনাকে আড়াল করতে তাঁকে থানায় ডেকে মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল)বাবুল আখতার জানান, শিশু ইসরাক হত্যা ঘটনায় বোরহানউদ্দিন  থানায় ইসরাকের মা ইয়ানুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। ওই ঘটনায় ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...