অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার শিবপুরে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত , দুই ককটেল উদ্ধার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

৮৭৩

জসিম রানা : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ককটেল উদ্ধার করেছে।
আহতদের পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (১৬ অক্টোবর ২০১৯) বিকেলে মাকসুদুর রহমানের ছেলে স্থানীয় চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত (১২) ও আব্দুল সাত্তারের ছেলে তৃতীয় শ্রেনী ছাত্র মোঃ রনি(১১) শিবপুর ৭নং ওয়ার্ডের জৈনিক আনোয়ার হোসেনের ঘরের পেছনে ছিদ্দিক ড্রাইবারের বাগানে খেলতে গিয়েছিল। এসময় তারা লাল ট্যাপ পেচানো ২টি জর্দার কৌটা দেখতে পেয়ে খেলনা মনে করে হাতে নেয়। তখন কৌটা ২টি বিস্ফোরণ হয়ে ওই ২শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আরো ২টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের আত্মীয় মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। আহতদের আত্মীয় আনোয়ার হোসেন বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দায়ের করেছে। তবে তদন্তের স্বার্থে এ মহুর্তে আসামীদের নাম প্রকাশ কারা যাবে না। তাছাড়া আতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহাসিন আল ফারুক ও ভোলা গোয়েন্দা বিভিগের অফিসার-ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম ও ভোলা সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীরা জনান, গত ১৪ অক্টোবর শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের আগে ও পরে একোধিক বার ইউনিয়নের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনা গেছে। এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...