অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় লোকসানের মুখে সরিষা চাষিরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৩৬৫

প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ। অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে এখনো। সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।
মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাঠ সরিষার ফুলে ভরে গেছে। কিছু দিনের মধ্যেই সরিষা কেটে বিক্রি করবেন কৃষকরা। অথচ মনপুরা উপজেলা কৃষি বিভাগের অবহেলার কারণে সময় মতো সরিষা চাষ করতে পারেননি কৃষকরা। মাটি নরম থাকা অবস্থায় প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপনের সময় থাকলেও এ বছর ওই সময় সরিষার বীজ বপন করতে পারেননি অনেক কৃষক। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের মাঝে বারি-১৪ ও বীনা-৯,১১ জাতের সারিষার বীজ ও সার বিতরণ শুরু করে মনপুরা উপজেলা কৃষি বিভাগ। যা এখনও চলমান রয়েছে।
এছাড়া কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।
উপজেলার হাজির হাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক আব্দুল গফুর, মো. মিরাজ ও মো. নূরন্নবী জানান, ক্ষেতে সরিষার বীজ বপনের সময় নভেম্বর মাসের মধ্যে। ওই সময় মাটি নরম থাকে, তাই সরিষার বীজ বপন করলে ফলন ভালো হয়। আবার রোগ বালাইয়ের আক্রমণও থাকে না। কিন্তু এ বছর আমাদের উপজেলা কৃষি অফিস ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরিষার বীজ বিতরণ করেছে। ওই বীজ এখন আমরা ক্ষেতে বপন করছি।
তারা আরও জানান, দেরিতে বপনের কারণে তেমন ফলন হবে না। এমনকি লোকসানেরও সম্ভাবনা রয়েছে। তারপরও বপন করছি। কিছু করার নেই।
তবে মনপুরা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আহসান তাওহীদ অভিযোগ অস্বীকার করে জানান, এ বছর তারা প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ, ২০ কেজি করে সার এবং বীজ সহায়তার আওতায় ৬০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে বীনা-৯ ও ১১ জাতের সারিষার বীজ বিতরণ শুরু করেছেন। আগামী এক সপ্তাহর মধ্যেই বিতরণ কাজ শেষ হবে।
তিনি আরও জানান, এ বছর মনপুরা উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত প্রায় ২ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...