দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭
৭৫০
মোঃ মামুন, দৌলতখান : দর্শকপ্রিয় অভিনেতা কাকা মাকসুদ। আজ তার জন্মদিন। ২০১৪ সালে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সেই থেকে তার অভিনয় জীবন শুরু। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে জাত অভিনেতায় পরিণত করেছেন। নিয়মিত নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। ভোলার জেলার দৌলতখানের কৃতি সন্তান কাকা মাকসুদ। শিক্ষাজীবনে ১৯৯৩ সালে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ১৯৯৫ সালে দৌলতখান আবু আব্দুল্লা কলেজ থেকে এইচএসএসি পাশ করে তিনি ঢাকায় চলে যান। সেখানে দীর্ঘদিন ব্যবসা করেন তিনি। ব্যবসায়িক উত্থান পতনের পর কিছুদিন অবসর জীবন কাটান কাকা মাকসুদ। কিছুদিন পর মঞ্চ থিয়েটারের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জগতে কাকা মাকসুদ কাজ করেছেন, রায়হান রাফির পরিচালিত দামাল সিনেমা ও ওয়েব সিরিজ-৭ নম্বর ফ্লোর, কাছে আসার গল্প। জনপ্রিয় পরিচালক আশপাক নিপুনের ওয়েব সিরিজ মহানগরেও কাজ করেছেন তিনি । এছাড়া নিয়মিত টেলিফিল্ম, নাটক,ধারাবাহিক নাটক মেগা সিরিয়াল ও বিজ্ঞাপন সহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। গ্রামে বেড়ে ওঠা ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কাকা মাকসুদ ছোটবেলা থেকেই নিজেকে খুব পরিচর্যা করতেন। রুচিশীল পোশাক-আশাকে নিজেকে এক সৌন্দর্য বহন করে রাখতেন। খেলাধুলার মধ্যে ফুটবল খুব পছন্দ করতেন তিনি। অভিনেতা কাকা মাকসুদের জন্মদিনে মিডিয়া অঙ্গন সহ ভোলার সাংবাদিক ও বিশিষ্টজনরা শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত