অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধান শিক্ষকের মাথা ফাটালো সহকারি শিক্ষক

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩৭৮

চরফ্যাশ প্রতিনিধি: প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দিলেন সহকারি শিক্ষকসহ বহিরাগতরা। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের গোলদারহাট বাজার সংলগ্ন গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতি নাম প্রস্তাব নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে সহকারি শিক্ষক সহ বহিরাগত মারধর করে বলে জানান প্রধান শিক্ষক মাসুদ আলম (৫৫)। তিনি বলেন,সকালে বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতির নাম প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এসময় জামাল গোলদার,ইমরান গোলদার ও হুমায়ুন গোলদারসহ তারা বলেন,যে এই বিদ্যালয়ের জমি দাতা আমরা আর তাই বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল গোলদারকে সভাপতি কর‍তে হবে। প্রধান শিক্ষক আরও বলেন, কিন্তু বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাগণ কামাল গোলদারকে নয় একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি বানাতে চান। আমি  নাম প্রস্তাব উত্থাপন করলে সহকারি শিক্ষক জামাল গোলদার,ইমরান গোলদার এনামূল ও মোস্তফা ফিরুজসহ একাধিক বহিরাগত আমাকে চেয়ার ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এসময় কামাল গোলদার ও হুমায়ুন গোলদার আসেন বিদ্যালয়ে তাদের উপস্থিতেও হুমায়ুনসহ তারা আবারও আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এসময় আমাকে উদ্ধার করতে আসা স্বজন ইমন (২৫) তাইফুর রহমানকে (২৩) বিদ্যালয় কক্ষ আটকিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শশিভূষণ থানার ওসি তারেক হাসান রাসেল জানান, কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...