অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪১৫

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১ টায় লালমোহন পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এরপরে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন,পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কমিটির নেতারা।পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আফসার হাওলাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,লালমোহন পৌরসভা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন, জনগনের ট্যাক্সের টাকায় দেয়া হয়।তাই এই পৌরসভার জনগন যখন সেবা নিতে আসবে তাদের বুঝিয়ে সুন্দর ভাবে গুরুত্ব সহকারে সেবা দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন পৌরসভার সহায়ক সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(বিএপিএস) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও লালমোহন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভার সহায়ক সদস্য ও উপজেলা প্রকৌশলী রাজীব সাহা, সহকারী প্রকৌশলী কামাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ক্রীড়া সংস্থার প্রতিনিধি প্রভাষক মো: জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী, পৌরসভার এসোসিয়েশনের উপদেষ্টা ও লাইসেন্স পরিদর্শক মোঃ মফিজুর রহমান,সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর ১৫ সদস্য বিশিষ্ট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...