অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় করোনা আক্রান্ত পালানো রোগী লঞ্চ থেকে উদ্ধার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

১১৫৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঢাকা ফেরত এক উবার চালকের করোনা পজেটিভ হওয়ায় ভয়ে চরফ্যাসন হয়ে  কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়।

অবশেষে মঙ্গলবার দুপুর ২ টায় উবার চালক করোনা রোগি একই লঞ্চযোগে চরফ্যাসন হয়ে মনপুরার জনতাগামী লঞ্চে ফেরত আসলে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জনতাগামী লঞ্চে আসা প্রায় ২শত যাত্রীকে সাবান দিয়ে হাত ধুয়ে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ওই রোগি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, ঢাকায় উবার চালায়। তিনি গত ৩০ মে মনপুরায় আসে। ওই দিন স্বাস্থ্য কর্মীরা ওই রোগির নমুনা সংগ্রহ করে। পরে ৮ জুন সকালে ওই রোগির নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।
খবরপেয়ে ওই উবার চালক চরফ্যাসন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। পরে মঙ্গলবার ঢাকা থেকে একই লঞ্চে চরফ্যাসন হয়ে জনতাগামী লঞ্চ করে মনপুরায় আসে। পরে জনতাগামী লঞ্চ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়।

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, গত ৩০ জুন ঢাকা থেকে উবার চালক মনপুরায় আসলে নমুনা সংগ্রহ করা হয়। পরে ৮ জুন ওই উবার চালকের নমুনার ফলাফল করোনা পজেটিভ আসে। পরে ফোনে যোগাযোগ করলে নিশ্চিত হওয়া যায় তিনি ঢাকা চলে যাচ্ছে। পরে বিষয়টি আইডিসিআরকে অবহিত করা হয়।
পরে ওই রোগি ৯ জুন মঙ্গলবার দুপুর ঢাকা থেকে লঞ্চযোগে চরফ্যাসন হয়ে ফের জনতাগামী লঞ্চ যোগে মনপুরা আসলে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ওই রোগিকে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ঢাকা ফেরত উবার চালক নিয়ে মনপুরায় ৮ জন করোনা পজেটিভ। এদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখনও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সবাই ঢাকা ফেরত।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...