লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩২
৪৫৬
লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার প্রসিদ্ধ আলেম বাটামারা পীর সাহেব এর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান। শনিবার সকালে লালমোহন পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় এ প্রতিষ্ঠানের নতুন বছরের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাটামারা পীর মাওঃ মোঃ মুহিববুল্যাহ শিক্ষার্থীদের সবক শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের ইসলামিক শিক্ষা দেওয়া উচিৎ। শিশুকাল থেকে ইসলামিক শিক্ষা থাকলে বড় হয়ে আর বিপথগামী হবে না। তিনি বলেন, বয়স্ক হয়ে শিক্ষা গ্রহণ করা পানির উপর নকশা করার মতো।
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট মোঃ রাহমাতুল্লাহ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিচালক এম.এ হাসান, একে আজাদ, আজিজুল হক, মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন এর পরিচালনায় এসময় বিভিন্ন অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এই বছর নতুন উদ্যোমে ইসলামিক ও নৈতিক শিক্ষার লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনকালে প্রায় ২শতাধিক শিক্ষার্থী ক্লাসের সূচনা করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত