অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৮০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুন্দর ভবিষ্যৎতের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুদের স্বল্প আয়ের জন্য শিশু শ্রমে নিয়োজিত না করে দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে। তাহলে দেশের ও সমাজের উপকার হবে। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্র, সমাজ ও আমাদের সবার দায়িত্ব শিশুদের অধিকার রক্ষা করা। শিশুর অধিকার রক্ষা করতে পারলে শিশুরা দেশের জন্য সম্পদ হবে। তখন এই শিশুরাই সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। যার যার অবস্থান থেকে প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ সব ধরনের সুযোগ-সুবিধার সুযোগ করে দিতে হবে। যেন কেউ বঞ্চিত না হয়। শিশুর একমাত্র কাজ হওয়া উচিত স্কুলে যাওয়া। শিশুশ্রম একধরনের শোষণ। অনেকে কম অর্থে বেশি সুবিধা নেওয়ার জন্য শিশুশ্রম ব্যবহার করছে।
তিনি আরো বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিশু একাডেমী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এনজিওদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে শিশু শ্রম নিরসনে। তাহলেই শিশু শ্রম কমে আসবে। এসময় তিনি আরো বলেন, ভোলাতে নদীতে শিশুদের দিয়ে মাছ ধরানো হয়। এর ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পরে বড় হয়ে জেলে হয়। তাই এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে অভিভাবকদের শিশুশ্রমে না দেয়ার জন্য নিরুৎসাহিত করতে আহবান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আতাহার মিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের শ্রম পরিদর্শক কামরুল ইসলাম, সমাজসেব অধিদপ্তর এর উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন,  এরজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, সম্মনিত শিশু বিবাহ রোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান প্রমুখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...