অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে প্রবাসীকে কুপিয়ে জখম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৩২৪

চরফ্যাশন প্রতিনিধি : আবুদাবি প্রবাসীকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত রবিবার বেলা ১১ টায় শশীভ‚ষণ থানাধীন উত্তর চরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়,চর কলমী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জাকির শিকদার (৩৯) ১৫ শতাংশ ওয়ারিশি জমি ক্রয় করে ভোগদখল করছেন। ওই জমির দলিলপত্র থাকার পরও একই ওয়ার্ডের বাসিন্দা প্রতিপক্ষ মোতাহার হোসেন ওই জমিতে সুপারি চারা রোপণ করে। থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার জমিতে চারা রোপণ ও প্রবাসী জাকিরকে হামলা মারধর করার হুমকি ধমকি দেয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে জাকির স্থানীয় থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ আলোকে স্থানীয় মাতবরদের নিয়ে সরজমিনে একটি শালিস ফয়সালা হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী জাকির শিকদার বলেন,আমি  দেশে আসি এবং একটি শালিস ফয়সালা হওয়ার সময় আমার জমিতে জোরপূর্বক গাছের চারা রোপণ বিষয় নিয়ে জানতে চাওয়ায় একই ওয়ার্ডের বাসিন্দা মোতাহারের নেতৃত্বে কালু সরদার,রফিজল,মোজাম্মেল হকসহ অন্তত ১০ থেকে ১৫ জন নারীপুরুষ একত্রিত হয়ে পূর্বপরিকল্পিতাবে দা,সেনি লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে এবং মাথায় কুপিয়ে জখম করে। তারা আমার খরিদ করা ওই ১৫শতাংশ জমি তাদের রেকর্ড বলে দাবি করে। তবে অপর পক্ষের লোকজনকেও হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। অভিযুক্ত মোতাহার বলেন,ওই জমির রেকর্ড আমাদের নামে হয়েছে বিধায় জমি আমাদের। এ ঘটনায় শশশিভ‚ষণ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...