বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:০২
৭২৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার বিষয়ক ২ ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৬ জানুয়ারি সোমবার, উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। দ্যা অ্যাম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি -ক্রিয়া প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মÐল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ, সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেটি সঞ্চালনা করে ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।
এই প্রশিক্ষণ পরিচালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কনসালট্যান্ট সৈয়দ ফয়সাল আহমেদ এবং সানজিদা কাইয়ুম। পাশাপাশি জিজেইউএস-এর ইরিন ইসরাত এবং মো. জাফর উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের লক্ষ্য সরকারি কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সঙ্গে অভিযোজনের কৌশল সম্পর্কে দক্ষ করে তোলা। এছাড়া, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক দুরে্যাগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পন্থা শেখানো হয়েছে। নারীদের ক্ষমতায়ন এবং নেতৃত্বে তাদের ভূমিকার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই ধরনের উদ্যোগ সরকারি কর্মকাÐের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, নারীদের নেতৃত্বে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বাড়াবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী সহায়ক হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত