অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, দুই নারী আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ১১:৪২

remove_red_eye

৪১৭

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : ভোলার বোরহানউদ্দিন থানার পু‌লি‌শের দুই এ এস আই এর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুই পু‌লিশ‌কে বোরহানউ‌দ্দিন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে । হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো. নুরুল ইসলাম ও এ.এস.আই মোহাম্মদ আলমাস হোসেন। হামলার ঘটনায় জ‌ড়িত থাকার স‌ন্দে‌হে দুই ম‌হিলা‌কে আটক করা হ‌য়ে‌ছে । আটককৃতরা হ‌লেন, কুলসুম ও তা‌নিয়া । থানাসূ‌ত্র জানায়, বড়মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বাটামারা আলিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকার নসুর ছেলে মাদকাসক্ত রুবেলের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এরই ধারাবা‌হিকতায় পুলিশের দুই সদস্য সোমবার সন্ধ্যায় রু‌বেল‌কে গ্রেফতার কর‌তে গেলে রুবেলের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালি‌য়ে তাদেরকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দুই পু‌লি‌কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এ এস আই আলমাস ও এ এস আই নুরুল ইসলাম। এসময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সাথে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাথারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে । দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...