বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৩
৩০১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থে বাণিজ্য কেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে। বিশ্বের প্রতিটি বাংলাদেশ মিশনের প্রধান লক্ষ্য হতে হবে বাণিজ্য প্রসার।
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরাও এটাকেই প্রাধান্য দেবো।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৫ বছরে দেশে তেমন বিনিয়োগ আসেনি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর সুযোগ এসেছে। এখন নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে।
আমীর খসরু বলেন, বিশ্বে ভারত ও চীনা প্রবাসীদের প্রভাব বেশি। তাদের দক্ষতা অনেক বেশি। আমাদের দেশের প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের আরও দক্ষতা বাড়াতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। একটি গোষ্ঠী বিগত সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে। আর কেউ পায়নি। তিনি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ব্রিটিশ এমপি রূপা হকের সহায়তা প্রত্যাশা করেন।
আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতিতে অলিগার্কদের (কয়েকজনের শাসন) উত্থানে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতিতে অলিগার্কদের উত্থান হয়। অলিগার্কের উত্থানে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ প্রথমে শুরুতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে। এরপর দলটি একে একে সব জায়গা দখল করেছে। পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকের মধ্যে সীমাবদ্ধ করা হয়। এর ফলে সবার সমান সুযোগ না থাকায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ পার্লামেন্ট এমপি রূপা হক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে হলে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে তিনি আশা করেন।
সংবাদ সম্মলেনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ইউকেবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এমজি মওলা মিয়া ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত