অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় চাঁদনী ফ্যাশন এমপি ফ্যাশন ও মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লারের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৪০৯

এইচ আর সুমন : সম্পূর্ণ নতুন রুপে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন হলো চাঁদনী ফ্যাশন, এমপি ফ্যাশন ও মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার।
মঙ্গলবার সন্ধ্যায় দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে ভোলা শহরের প্রাণ কেন্দ্র ওবায়দুল হক কলেজ ও সূর্যমুখী কিন্ডার গার্ডেনের (পিছনে) মুখের বিপরীত দিক  ফ্যাশন হাউজ ও বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,  চাঁদনী ফ্যাশনের প্রোপাইটর শাকেরা শারমিন চাঁদনী ও এমপি ফ্যাশনের প্রোপাইটর পাপিয়া চৌধুরী, এছাড়াও ভোলা জেলার অর্ধ শতাধিক নারী উদ্যোগ্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
মহিলাদের জন্য এখানে পাওয়া যাবে, থ্রি পিছ, ওয়ান পিছ, টু পিছ, গাউন সহ স্বল্প মূল্য আকর্ষণীয় সকল ধরনের পোশাক সামগ্রী, পাশাপাশি রয়েছে অভিজ্ঞ বিউটিসিয়ান দ্বারা পরিচালিত মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার।