লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:২৬
৩৯৬
আকবর জুয়েল, লালমোহন : কনকনে শীতে কাঁপছে দেশের মানুষ। এই তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষজন। অসহায় সেসব শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে রাতের আঁধারে কম্বল উপহার দিয়েছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে নিজ হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, রাতের বেলায় বোঝা যায় কে প্রকৃত শীতার্ত মানুষ। যার জন্য প্রকৃত সেসব শীতার্তদের খুঁজে বের করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তীব্র শীতে তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে কম্বল বিতরণ করা হয়েছে। আশা করছি এ কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষজনের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
ইউএনও’র উপহারের কম্বল পাওয়া কয়েকজন শীতার্ত ব্যক্তি জানান, গত কয়েকদিন ধরে অনেক শীত। এই কনকনে শীতের মধ্যে ইউএনও স্যারের কাছ থেকে কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এই কম্বল জড়িয়ে কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাওয়া যাবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত