অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে লাঠিয়াল বাহিনীর হামলায় ৩ নারী আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪৪

remove_red_eye

৩৪৯

চরফ্যাশন প্রতিনিধি: লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হয়ে ৩ নারী চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার নজরুল নগর ইউনিয়নের মাঝের চর ৩নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে থানা ও এলাকা সূত্রে জানা গেছে। জানাগেছে, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় ৪৮ শতাংশ জমির বিরোধ নিয়ে একই এলাকার হাসেম মাস্টারের ছেলে জসিমের নেতৃত্বে তার ছেলে সবুজ,জামাই রুবেল ও কামাল লাঠিয়ালসহ অন্তত ৩০ থেকে ৩৫ জনের একটি লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা করে। এ হামলায় ভুক্তভোগী লাইজু (৩০) বকুল (৪৫) ও লামইয়া (১৮) গুরুতর আহত হয়েছন। আহত বকুল বেগমের স্বামী মহিউদ্দিন মুন্সি অভিযোগ করে বলেন, জসিম ও তার পরিবারের সদস্যরা সহ লাঠিয়াল বাহিনী কোদাল,টেটা ও দা'সেনি,লোহার রড লাঠিসোঁটা নিয়ে আমার স্ত্রী ও ৩ মেয়েকে মারধর করে রক্তাক্ত ফোলা জখম করে। এসময় আমার বসত বাড়িতে লাঠিয়াল বাহিনী দুই ঘন্টা ধরে ভাংচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় জসিম বাহিনী আমার স্ত্রী ও আমাকে বাড়ি ছেড়ে না গেলে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। আমি হামলার খবর পেয়ে বাড়িতে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। হামলার অভিযোগ অস্বীকার করে জসিম বলেন কাগজপত্র ও আদালতের রায় অনুযায়ী ওই জমি আমাদের। তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে বলে জানান থানার ওসি এরশাদুল হক ভুইয়া।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...