মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জুন ২০২০ রাত ০৮:০০
৮৬৭
মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলার মনপুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের ১০ লক্ষ ৪৫ হাজার টাকা দুইশত নয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে দিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ। প্রতি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুদানের টাকা দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ে দেশে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন হয়েছে। এই সরকার ইসলাম বান্ধব সরকার। কওমী মাদ্রাসার স্বীকৃতি এই সরকারের আমলে হয়েছে। এছাড়াও করোনা দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের স্মরন রেখে দেশের প্রত্যেকটি মসজিদের ইমামদের অনুদানের টাকা দেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ওসি সাখাওয়াত হোসেন, আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা, ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মুফতী রিয়াজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন মনপুরা ফিল্ড সুপার ভাইজার মোঃ আল-মামুন, ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজুর রহমানসহ সকল মসজিদের ইমামরা।
পরে উপজেলা ইমাম সমিতিরি সভাপতি ও উপজেলা জামে মসজিদের ইমাম মাও. মোঃ মফিজুর রহমান করোনা ভাইরাস থেকে মুক্তি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক