অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বসতঘর ভেঙে মালামাল লুট ও আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৪৭১

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে গভীর রাতে বসতঘর ভাঙচুর এবং আগুন দিয়ে পুরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লালমোহন ইউনিয়নের মোক্তব বাজার এলাকার মো. ইমাম হোসেনের বাড়ির। এই ঘটনার পূর্বে গত ৬ জানুয়ারি বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি কে কেন্দ্র করে মো. ইমাম হোসেনের স্ত্রী নাজমা লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন যার নং ২৫৮।  
 মো. ইমাম হোসেন (৭২) অভিযোগ করে বলেন, এই জমিটি লালমোহন মৌজার ৪৭১ নং খতিয়ানে আমরা প্রায় ২শ বছর যাবৎ ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। গত শুক্রবার ভেকু দিয়ে মাটি কেটে জমির উপর ভিটা তৈরী করে ঘর বানিয়ে বসবাস শুরু করি। হঠাৎ বুধবার রাত অনুমানিক ১২টার দিকে এলাকার হাসান শাহাজাদা, আরজু, নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, ছলেমান, আবদুল্যাহ আল নোমান, মাইনুল হোসেন জুয়েল, মাকসুদুর রহমান, রফিজলসহ একটি সংঘবদ্ধ দলের প্রায় ২৫ জন আমার স্ত্রী নাজমা ও মেয়ে ফাতেমাকে ঘর থেকে টেনে হেছরে বের করে ব্যাপক মারধর করে এবং ঘরটিকে ভেঙেচুরে আগুন ধরিয়ে দেয়। ঘরের ভিতরের মালামাল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলেও রাতে ঘটনাস্থলে কোনো পুলিশ যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম হোসেন ঘটনার সুস্থ বিচারের দাবী করেন।
এ ব্যাপারে অভিযুক্ত হাসান শাহাজাদা বলেন, এখানকার ৩২ শতাংশ জমি আমার ভগ্নিপতির ক্রয়কৃত সম্পত্তি।  ইমাম হোসেন আমাদের জমিতে জোর করে ঘর করে। তবে বুধবার রাতের ঘটনাটি সাজানো। 
লালমোহন থানার অফিসার ইনজার্চ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে সকালে ওই স্থানে পুলিশ পাঠিয়েছি। গতরাতের আগুন লাগার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে। তবে উভয় পক্ষরই পাল্টাপাল্টি থানায় দুটি সাধারণ ডায়েরি রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...