অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

৩৩০

বোরহানউদ্দিন প্রতিনিধি: মাদ্রাসা অফিস থেকে মাঠ-সড়কের দু'ধারে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ শিক্ষার্থী। সবার হাতে হাতে ফুল। শেষ প্রান্তে শিক্ষার্থীদের মাঝে অপেক্ষা করছে সাজানো একটি সাদা রঙের মাইক্রোবাস। আর এ মাইক্রোবাসে করে বিদায়ী শিক্ষককে ভোলা সদরে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চাকরি জীবনের শেষ দিনে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায়।

বিদায়ী শিক্ষক এ,এন,আই মহসীন সরওয়ারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এ আয়োজন করেন মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীরা।

কর্মজীবনের শেষ দিনে এ ধরনের আয়োজন দেখে আবেগ আপ্লূত হয়ে পড়েন তিনি। অন্যদিকে ব্যতিক্রমধমী ওই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
গাড়িতে ওঠার আগে অফিস কক্ষ থেকে বের হলে সারিবদ্ধ শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। দুই সারির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন বিদায়ী শিক্ষক। দু'চোখে জল ছলছল করছে। হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন ঠিকই।

মাইক্রোবাসে উঠে শিক্ষক এ,এন,আই মহসীন সরওয়ার বলেন,  কর্মজীবনের শেষ দিনে তাঁদের এ আয়োজনে মুগ্ধ করেছে আমাকে। এমন আড়ম্বরপূর্ণ বিদায় হবে আমার, এটা কখনো কল্পনা করিনি। সে কারণে সবার প্রতি কৃতজ্ঞ আমি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটানা ৩০ বছর সময় দিয়েছি এই মাদ্রাসায়। বিশেষ প্রয়োজন ছাড়া কখনো ছুটি নেইনি। শিক্ষার্থীদের পাঠদানসহ বিভিন্ন কাজে আগ্রহী করে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছি।

এর আগে সকাল থেকে ওই মাদ্রাসার হলরুমে চলে আলোচনা ও শুভেচ্ছো উপহার প্রদান।। সেখানে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মাদ্রাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ,মুহাদ্দিস মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রভাষক শোয়াইবুর রহমান, সিনিয়র শিক্ষক জাহাঙ্গির আলম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. রাসেল মাহমুদ, মো. মহিউদ্দিন, মো. সজিব হোসেন প্রমুখ। অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী বলেন, একজন আদর্শ শিক্ষকের যে সকল ভালো গুণ থাকা দরকার  এ,এন,আই মহসীন সরওয়ারের মধ্যে তার সবগুলোই ছিলো। শ্রেণি কক্ষ ছাড়াও ক্রিয়াঙ্গনে তিনি ছিলেন বেশ প্রশংসিত।
১৯৯৪ সালের ২ অক্টোবর ওই মাদ্রাসায় বাংলার প্রভাষক হিসেবে যোগদান করেন এ,এন,আই মহসীন সরওয়ার । ৩০ বছর সময় শিক্ষকতা শেষে সহকারী অধ্যাপক পদ থেকে অবসওে যান তিনি। দাম্পত্য জীবনে স্ত্রী স্বাস্থ্য বিভাগে কর্মরত।তিনি এক মেয়ে সন্তানের জনক ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...