বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৮
৩০৯
বোরহানউদ্দিন প্রতিনিধি: মাদ্রাসা অফিস থেকে মাঠ-সড়কের দু'ধারে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ শিক্ষার্থী। সবার হাতে হাতে ফুল। শেষ প্রান্তে শিক্ষার্থীদের মাঝে অপেক্ষা করছে সাজানো একটি সাদা রঙের মাইক্রোবাস। আর এ মাইক্রোবাসে করে বিদায়ী শিক্ষককে ভোলা সদরে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চাকরি জীবনের শেষ দিনে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায়।
বিদায়ী শিক্ষক এ,এন,আই মহসীন সরওয়ারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এ আয়োজন করেন মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীরা।
কর্মজীবনের শেষ দিনে এ ধরনের আয়োজন দেখে আবেগ আপ্লূত হয়ে পড়েন তিনি। অন্যদিকে ব্যতিক্রমধমী ওই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
গাড়িতে ওঠার আগে অফিস কক্ষ থেকে বের হলে সারিবদ্ধ শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। দুই সারির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন বিদায়ী শিক্ষক। দু'চোখে জল ছলছল করছে। হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন ঠিকই।
মাইক্রোবাসে উঠে শিক্ষক এ,এন,আই মহসীন সরওয়ার বলেন, কর্মজীবনের শেষ দিনে তাঁদের এ আয়োজনে মুগ্ধ করেছে আমাকে। এমন আড়ম্বরপূর্ণ বিদায় হবে আমার, এটা কখনো কল্পনা করিনি। সে কারণে সবার প্রতি কৃতজ্ঞ আমি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটানা ৩০ বছর সময় দিয়েছি এই মাদ্রাসায়। বিশেষ প্রয়োজন ছাড়া কখনো ছুটি নেইনি। শিক্ষার্থীদের পাঠদানসহ বিভিন্ন কাজে আগ্রহী করে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছি।
এর আগে সকাল থেকে ওই মাদ্রাসার হলরুমে চলে আলোচনা ও শুভেচ্ছো উপহার প্রদান।। সেখানে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মাদ্রাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ,মুহাদ্দিস মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রভাষক শোয়াইবুর রহমান, সিনিয়র শিক্ষক জাহাঙ্গির আলম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. রাসেল মাহমুদ, মো. মহিউদ্দিন, মো. সজিব হোসেন প্রমুখ। অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী বলেন, একজন আদর্শ শিক্ষকের যে সকল ভালো গুণ থাকা দরকার এ,এন,আই মহসীন সরওয়ারের মধ্যে তার সবগুলোই ছিলো। শ্রেণি কক্ষ ছাড়াও ক্রিয়াঙ্গনে তিনি ছিলেন বেশ প্রশংসিত।
১৯৯৪ সালের ২ অক্টোবর ওই মাদ্রাসায় বাংলার প্রভাষক হিসেবে যোগদান করেন এ,এন,আই মহসীন সরওয়ার । ৩০ বছর সময় শিক্ষকতা শেষে সহকারী অধ্যাপক পদ থেকে অবসওে যান তিনি। দাম্পত্য জীবনে স্ত্রী স্বাস্থ্য বিভাগে কর্মরত।তিনি এক মেয়ে সন্তানের জনক ।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক