বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৯
২৭৩
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার দিনগত রাতে এক্স হ্যান্ডেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ।
এদিকে লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে।
তিনি জানান, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসকের পরামর্শে বাসা থেকে শাশুড়ির জন্য খাবার তৈরি করে খাওয়াচ্ছেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক