অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৫৬

আকবর জুয়েল, লালমোহন: বৈষম্যবিরোধী  আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন বাংলাদেশ বির্নিমানে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো। একসাথে কাধে কাধ মিলিয়ে প্রোগ্রাম দিয়ে নতুন বাংলাদেশ বির্নিমানে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো।   
শুক্রবার বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ’জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরো বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা যতদিন পর্যন্ত চলবে, ততদিন না এই অভ্যুত্থানের স্পীড যে স্বপ্ন নিয়ে এত মানুষ রক্ত দিলো জীবন দিলো, ততদিন যতদিন না এই স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট মুক্ত হচ্ছে, চাঁদাবাজী মুক্ত হচ্ছে, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। 
আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পীড যদি থাকে তাহলে এই ধাক্কায় আজকের ৫শ তরুণ ৫০ হাজার ওই তথাকখিত রাজনীতিবিদদের প্রতিহত করতে পারবে।  
আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পীডের সূচনা হবে নতুন বিপ্লবের সূচনা হবে। আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে এই প্রত্যাশা করছি। 
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়কসহ লালমোহনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...