অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৫৬৩

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে

এইচ আর সুমন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন  ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। পরে সদর রোডের বিভিন্ন পয়েন্ট এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি  বলেন,স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তাছাড়া আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে জানান।   

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক মো. কবীর হোসেন,জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন আরজু,ইঞ্জিনিয়ার  আব্দুর রহিম রানা, জিয়া মঞ্চের ভোলা জেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর আজম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এসময় বক্তরা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে জানান বক্তরা।

ভোলা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...