অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে পিপিআর টিকা বিতরণ কর্মসূচিতে অনিয়ম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৩১৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : প্রতিনিধি: ভেড়া ও ছাগলের পিপিআর টিকা বিতরণ কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ৭৩ হাজার ৪শত ডোজ পিপি আর টিকা ২০জন মাঠ কর্মীর মাধ্যমে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাগল ও ভেড়ার শরীরে পুশ করা হয়েছে। প্রতি ডোজের বিনিময়ে ৫ টাকা পাবেন মাঠ কর্মী। সে হিসেবে ৭৩ হাজার ৪শত পিপিআর টিকার জন্য মাঠ কর্মীরা পাচ্ছেন ৩ লাখ ৬৭ হাজার টাকা। 
সরজমিন ঘুরে দেখা গেছে, উল্টো চিত্র। কে, কখন, কিভাবে টিকা বিতরণ করেছেন, তার কিছুই জানেন না কয়েকটি ইউনিয়নের  ছাগল খামারীরা। ফলে উপজেলার জন্য বরাদ্দকৃত ছাগলের পিপি আর টিকা ও বরাদ্দকৃত অর্থ কাগজে বিতরণ দেখিয়ে অফিসে কর্মকর্তারা আত্মসাত করতে যাচ্ছেন! 
চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন চর নিউটনের বাসিন্দা বাবুল মাঝি বলেন, আমি ও আমার ভাই দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছি। এখনও ছাগল পালন করছি।আমরা ছাগলের কোন পিপি আর টিকা পাইনি। কে টিকা দিয়েছে, তাকেও চিনিনা।
জিন্নাহগড় ইউনিয়নের কুতুবগন্জের বাসিন্দা জাহাঙ্গীর ভেন্ডার বলেন,প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক দেয়া কোন পিপি আর টিকা আমরা পাইনি। আমার ছাগল ও ভেড়া রয়েছে।  কে টিকা দিয়েছেন,তার নামও জানিনা। চরফ্যাশন পৌরসভার ছাগল খামারী  মো:হাসান বলেন,আমরা শুনেছি, পশু হাসপাতালে ৭৪হাজার টিকা আসছে, আমরা উপজেলার কাছাকাছি থেকে পিপি আর টিকা পাইনি,তাহলে পেলেন কারা।
তিনি আরও বলেন, হাসপাতালের কর্মকর্তারা অনিয়ম করে অন্য কোথায় টিকা বিক্রি করতে পারেন। জড়িতদের বিচার দাবি করেন তিনি। 
এ প্রসঙ্গে চরফ্যাশন প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো: রহমতুল্লাহ জানান, উপজেলায় এবছর ৭৩ হাজার ৪শত পিপি আর টিকা বরাদ্দ এসেছে । আমরা ২০জন মাঠ কর্মীর মাধ্যমে টিকা বিতরণ কর্মসূচি গত পহেলা অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২৫ কর্মদিবস শেষ করেছি। পিপিআর টিকা বিতরণ কোন অনিয়ম হয়নি বলে তিনি দাবী করেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...