অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে অভিমান করে সন্তানকে ঘুম পাড়িয়ে গলায় ফাঁস দিলেন মা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৬

remove_red_eye

৫৭৫

শষীভূশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান হাফছা (২৩) নামের এক গৃহবধূ। রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার আলী শাহ বাড়িতে এঘটনা ঘটে।
 
হাফছা ওই বাড়ির মামুন মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী। মামুন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে চাকরি করেন। তার শ্বশুর পেশায় একজন ব্যবসায়ী। চরফ্যাশন বাজারে তার গার্মেন্টসের দোকান রয়েছে। হাফছার মৃত্যুতে তার পরিবারের কোনো অভিযোগ নেই।
 
মৃত হাফছার পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা মামুনের সঙ্গে হাফছার বিয়ে হয়েছে ৫ বছর আগে। তাদের ৩ বছর বয়সী একটা ছেলে রয়েছে। বিয়ের কয়েক বছর তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে হাফছা বাড়িতে একা ছিল। তার শাশুড়ি ননদের বাড়ি ভোলায় ছিলেন। হাফছা ফাঁস দেওয়ার আগে তার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে তার তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরপর মুঠোফোনের লাইন কেটে দিয়ে শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার পাশেই সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে হাফছা আত্মহত্যা করেন।
 
রাত সাড়ে ১১টার দিকে শ্বশুর সালাউদ্দিন বাজার থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ। এরপর তিনি একাধিকবার ডাকার পরেও হাফছার কোনো সাড়াশব্দ পাননি। বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন হাফছা গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
 
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি৷ সেই প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন মর্মে আমরা জানতে পেরেছি। তবে তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হাফছার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...