অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলো দুই শতাধিক শীতার্ত অসহায় দুস্থ অসুস্থ মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৫৭

remove_red_eye

৩৪৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় শীতার্ত অসহায় দুস্থ  মানুষের পাশে দাঁড়িয়েছে স্কয়ার পরিবার।স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জয়া গ্ৰামে দুই শতাধিক মানুষ কে মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার  সকালে বোরহানউদ্দিনের গঙ্গাপুর জয়া হাজী তোফায়েলীয়া দাখিল মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন মু: মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্কায়ার ফার্মাসিউটিক্যালস এর বরিশাল অঞ্চলের রিজোনাল সেলস ম্যানেজার গৌতম চন্দ্র রায়, ভোলার টেরিটরি ম্যানেজার মোঃ আজমল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিন ব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পে নানা রোগে আক্রান্ত দুই শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।এতে করে ওই অঞ্চলের অসহায় হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হন ।
প্রত্যন্ত অঞ্চলের নদী সিকস্তি এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষের পক্ষ থেকে স্কায়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান গঙ্গাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজী।

এদিকে বোরহানউদ্দিন উপজেলার একটি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় স্কয়ার পরিবারকে ভোলার সিভিল সার্জন মু: মনিরুল ইসলাম ধন্যবাদ  জানিয়ে ভবিষ্যতে ভোলার বিভিন্ন উপজেলায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আহ্বান জানান।
স্কায়ার ফার্মাসিউটিক্যালসের বরিশাল অঞ্চলের রিজোনাল সেলস ম্যানেজার গৌতম চন্দ্র রায় জানান, স্কয়ার পরিবার দেশের মানুষের অতি প্রয়োজনীয় সময় বন্যা,খরাসহ প্রাকৃতিক দুর্যোগে পাশে থাকে। ভবিষ্যতেও পাশে থাকবে ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...