বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৫৭
৩২৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় শীতার্ত অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্কয়ার পরিবার।স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জয়া গ্ৰামে দুই শতাধিক মানুষ কে মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বোরহানউদ্দিনের গঙ্গাপুর জয়া হাজী তোফায়েলীয়া দাখিল মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন মু: মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্কায়ার ফার্মাসিউটিক্যালস এর বরিশাল অঞ্চলের রিজোনাল সেলস ম্যানেজার গৌতম চন্দ্র রায়, ভোলার টেরিটরি ম্যানেজার মোঃ আজমল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিন ব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পে নানা রোগে আক্রান্ত দুই শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।এতে করে ওই অঞ্চলের অসহায় হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হন ।
প্রত্যন্ত অঞ্চলের নদী সিকস্তি এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষের পক্ষ থেকে স্কায়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান গঙ্গাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজী।

এদিকে বোরহানউদ্দিন উপজেলার একটি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় স্কয়ার পরিবারকে ভোলার সিভিল সার্জন মু: মনিরুল ইসলাম ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ভোলার বিভিন্ন উপজেলায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আহ্বান জানান।
স্কায়ার ফার্মাসিউটিক্যালসের বরিশাল অঞ্চলের রিজোনাল সেলস ম্যানেজার গৌতম চন্দ্র রায় জানান, স্কয়ার পরিবার দেশের মানুষের অতি প্রয়োজনীয় সময় বন্যা,খরাসহ প্রাকৃতিক দুর্যোগে পাশে থাকে। ভবিষ্যতেও পাশে থাকবে ।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক