অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষ থেকে লালমোহন-তজুমদ্দিনে শীতবস্ত্র বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৩১১

লালমোহন প্রতিনিধি : নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন ও তজুমদ্দিন) এর চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান (খোকা) এর পক্ষ থেকে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। দুই উপজেলার মানুষের দ্বারপ্রান্তে শীতবস্ত্র পৌছে দিতে এই ফোরামের স্বেচ্ছাসেবকগণ কাজ করে যাচ্ছেন। লালমোহনের সন্তান ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকা লন্ডনে ল পেশায় নিযুক্ত থেকেও নিজের এলাকার মানুষের সেবায় নিয়মিত খোঁজখবর রাখছেন।
 
পৌরসভাসহ সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ১১টায় লালমোহন কালমা ইউনিয়নের ডাওরী বাজার ফাজিল মাদ্রাসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমদাদুল হক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন, নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন- তজুমদ্দিন) এর কেন্দ্রীয় অন্যতম সংগঠক মোঃ জসিম উদ্দিন, অন্যতম সমন্বয়ক মোঃ শান্ত করিম, মাষ্টার মোঃ ইলিয়াস হোসেন, ধলিগৌরনগর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের মাওলানা ওজিউল্লাহ মিয়া বাড়ীর মৃত মাওঃ রফিকুল ইসলাম এর সন্তান ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকা। পিতা ছিলেন স্থানীয় করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক। মা বিবি মরিয়ম একজন সফল গৃহিনী। আইন পেশায় নিজেকে নিয়োজিত রাখলেও নিজের জন্মভূমির মানুষের সেবায় এগিয়ে আসতে চান তিনি। দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি ও একাডেমিক সহায়তা করবেন তিনি ফোরামের মাধ্যমে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত কয়েকশত শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পুরো শীতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে বলে তিনি জানান।  
 
ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান (খোকা) শিক্ষাজীবনে ২০০৬ সালে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিলে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়ে চলে যান রাজধানীতে। গুলশান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসিতে বাণিজ্য বিভাগেও জিপিএ-৫ পেয়ে ভর্তি হন সরকারি তিতুমীর কলেজ। সেখান থেকে বি.এ  এবং এম.এ (ইন ইংলিশ) শেষ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল.এল.বি (অনার্স) করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অপ প্রফেশনাল থেকে এল.এল.এম করেন এবং বিপিপি ইউনিভার্সিটি লন্ডন (The Honourable Society of Lincoln's Inn) থেকে ব্যারিস্টার এট ল’ সম্পন্ন করেন। লন্ডনের জায়বা ল ফার্মে ল'ইয়ার হিসেবে কর্মরত আছেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...