বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪১
৪৮০
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফেরাউনের মতো নির্যাতনকারী, অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে তা করিয়েছেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে, নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম বলেন, সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। সেই পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে।
তিনি বলেন, আলিয়া হোক বা কওমি হোক, সব মাদরাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বাড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি কমে যাবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।
এর আগে সকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
সুত্র বাংলা নিউজ
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত