অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২৫৮৪ জনের নমুনা সংগ্রহ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই জুন ২০২০ সকাল ০৮:১৭

remove_red_eye

১৩৬৩

অচিন্ত্য মজুমদার:: ভোলার চরফ্যাশন উপজেলা চেয়ারম্যানসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের হিসাব সহকারিসহ ভোলা সদর উপজেলায় ২ জন, দৌলতখান উপজেলায় ১ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৪ জন, লালমোহন উপজেলায় ৩ জন ও চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬ জনে। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ১১ জন আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। মৃত দু'জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ৫২ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৩ জন। দৌলতখানে আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১২ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ১৪ জনের মধ্যে সুস্থ ১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্ত জনের মধ্যে সুস্থ ২ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ২ হাজার ৫৮৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ১০৭ জনের। এর মধ্যে ২ হাজার ২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮৬ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...