অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩৭৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করতে গিয়ে জালের রসি (বট) পেঁচিয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। নিখোঁজের ১৭ ঘন্টা অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে।
মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। পরে খবরপেয়ে সন্ধ্যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ ঘন্টাব্যাপি  উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি।
তবে বুধবার বরিশাল থেকে ডুবুরীদল এসে ফের মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।
নিখোঁজ জেলে হলেন, মোঃ মোস্তফা (৪৫)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোজাম্মল হকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে যান মোস্তফা মাঝি। এই সময় বেহুন্দি জাল ফেলার সময় জালের রসি (বট) পেঁচিয়ে নদীতে পড়ে যান। তখন থেকে ১৭ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। বুধবার ডুবুরী দলের সহযোগিতায় ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...