অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে : মেজর (অব:)হাফিজ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৪৫২

তজুমদ্দিনে চরমোজাম্মেল ও চরজহির উদ্দিনে জনসভা
 
ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কোন কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষগুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিন্ম আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামিলীগ। বুধবার (১৫ জানুয়ারী) তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহির উদ্দিন সফরকালে জনসভায় চরের খেটে সাধারণ মানুষের উদ্দেশ্যে মেজর হাফিজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা-গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামিলীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে।

 


জনসভায় তজুমদ্দিন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপি সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কামাল, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, যুগ্ম আহবায়ক মো. শাজাহান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমূখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...