অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ৪ জনকে কুপিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৬

remove_red_eye

২৬৬

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সন্ত্রাসী কায়দায় ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ২ নং ওয়ার্ড  বয়াতি বাড়িতে গত ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপরে এ ঘটনা ঘটে। 
 
অভিযোগ সূত্রে জানাযায়, কালমা ২ নং ওয়ার্ড বয়াতি বাড়ির মৃত হযরত আলী বয়াতির ছেলে মো.মাজেদ বয়াতির খরিদ সূত্রে দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি নিয়ে বিরোধের জেরধরে পূর্ব পরিকল্পিত ভাবে একই বাড়ির আশাদ আলী বয়াতি ও তার ছেলে আক্তার,সালাউদ্দিন, মেয়ে সুরমা বেগম এবং সুরমার ছেলে শরীফসহ আরো কয়েকজন মিলে দেশি অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে মাজেদ আলী বয়াতিকে তার ডাকচিৎকারে তাকে  উদ্ধার করতে আসে স্ত্রী আয়াতুন্নেছা,মেয়ে আসমা বেগম,পূত্রবধু নাহিদা তাদের কেও কুপিয়ে রক্তাক্ত জখম করে এ সময় আয়াতুন্নেছার মুখের দাঁত ভেঙে যায়,পরে স্থানীয় লোকজন এসে আহতেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক মাজেদ আলী ও আয়াতুন্নেছে গুরুতর অবস্থা দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেন বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছে। 
 
মাজেদ আলীর মেয়ে আসমা জানান,আমাদের বাড়ির ভিতরে এসে আশাদ আলী বয়াতি ও তার পরিবারের লোকজনসহ একদল ক্যাডার নিয়ে আমাদের উপর লোহার রড দা, ছেনি, লাঠি সোঠা নিয়ে হামলা করে আমদেরকে গুরুতর জখম করে। 
 
অপরদিকে অভিযুক্ত আশাদ বয়াতি জানান,মাজেদ বয়াতি গংরা আমার পরিবারের লোকজনকে মারপিট করার সময় আমি প্রথমে বাড়িতে ছিলামনা। আমার কাছে ফোন আসলে আমি বাড়িতে গিয়ে দেখি আমার মেয়েকে মারপিট করে পরে আমি ছাড়াইতে গেলে আমিও মার খাই এতে আমার হাতে লাঠি ছিল সেটা পরে হয়তো কেউ আহত হতেপারে।
এ ঘটনায় আহতর পরিবার ন্যায় বিচার দাবি করেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...