অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় গ্রীন ভিউ মডেল স্কুলের সাফল্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

২৬৯

বাংলার কণ্ঠ ডেস্ক : "জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবে বিশ্বময়" এই স্লোগানে উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ ভোলার তজুমদ্দিন উপজেলায় সম্পন্ন হয়েছে। উপজেলার হাইস্কুল ও দাখিল মাদরাসাসমূহ এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা সাফল্য অর্জন করে গ্রীন ভিউ মডেল স্কুলের তিন মেধাবি শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানটি কোড়ালমারা বাংলাবাজার হাইস্কুলের রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ।
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গ্রীন ভিউ মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাশরাফি প্রথম স্থান, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জাহিন প্রথম স্থান ও দশম শ্রেণির শিক্ষার্থী মোসা: আনিকা দ্বিতীয় স্থান অর্জন করে। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় গ্রীন ভিউ মডেল স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্য উপজেলা পর্যায়ের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ, কোড়ালমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, গ্রীন ভিউ মজেল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা এবং উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রধানগন ও স্থানীয সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী চর্চায় গ্রীন ভিউ মডেল স্কুলের শিক্ষার্থীরা সাফল্য অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের এর সাফল্য স্থানীয় মহল ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...