বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
৪২২
মোঃ মুরাদ সিকদার : শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সকল ১১ টায় সাংবাদিক আনোয়ার হোসাইন ও জাবেদ মাহমুদ ফিরোজের সঞ্চালনায় সাংবাদিক আরিফুল হকের কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন: দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ আঃ রহমান (হেলাল) , দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর জেলা সভাপতি আমিরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ, জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, ভোলা বারের এর সিনিয়র এডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, ইনকিলাব পত্রিকার সাবেক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমএ বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি রবিন চৌধুরী, সহ-সভাপতি মাকসুদুর রহমান হিরন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, নাজিউর রহমান কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মহিউদ্দিন, গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে মধ্যে বক্তব্য রাখেন, কালবেলা পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনুস শরিফ, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, ইসলামি টিভির প্রতিনিধি মোঃ সুলায়মান, ডিবিসি টিভির প্রতিনিধি এইচ এম জাকির, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, এসএ টিভির প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, সংবাদ প্রতিদিনের সাংবাদিক এইচ আর সুমন ও ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফ প্রমুখ ।
বক্তারা বলেন: দৈনিক সংগ্রাম শত প্রতিবন্ধকতার পরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণের মনে জায়গা করে নিয়েছে।
বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র,ও মৌলিক অধিকারের পক্ষে আপোষহীন ভূমিকার কারণে জনগণের কাছে পত্রিকাটি ব্যপক সমাদৃত। দৈনিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
এই দ্বীর্ঘ পথ চলার ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তিতে দৈনিক সংগ্রামের সকল সাংবাদিক, কলাকৌশলী ও শুভানুধ্যায়ীদে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান আজকের ভোলার সম্পাদক ও আলোচনা সভার সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।
দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান হেলাল তার বক্তব্যে বলেন: আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে, তথ্য সংগ্রহের সন্ধানে সংগ্রাম আপসহীন , সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার ক্ষেত্রে সংগ্রাম সংগ্রাম করে যাবে দুর্বার গতিতে ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শিক্ষক আহমাদুল্লাহ, পশ্চিম দুনিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক কামাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সমাজসেবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক