অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে "লাস্ট ড্রেস বাই শওকত" এর চুক্তি স্বাক্ষর


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

২৬২

আকবর জুয়েল, লালমোহন : কিশোরগঞ্জের নীলফামারীর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র "নিরাপদ বৃদ্ধাশ্রম" এ বিনামূল্যে অন্তিম শয্যার সামগ্রী প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে "লাস্ট ড্রেস বাই শওকত" নামে সামজিক সংগঠন। 
 
শুক্রবার (১৭ জানুয়ারি) সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন "লাস্ট ড্রেস বাই শওকত" এর প্রতিষ্ঠাতা ভোলার লালমোহনের সন্তান শওকত আরিফ ও নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজেদুর রহমান সাজু।
 
শওকত আরিফ দীর্ঘদিন যাবত নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায়, দুস্থ ও বেওয়ারিশ মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে আসছেন। এ চুক্তির মাধ্যমে এ বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য বিনামূল্যে মরদেহ দাফন করার জন্য যাবতীয় সামগ্রী দেয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হলেন এবং এদিন প্রথমবারের মতো নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালকের হাতে মরদেহ দাফনের ৬ সেট সামগ্রী তুলে দেন তিনি। 
 
বিনামূল্যে মরদেহ দাফনের সামগ্রী দেয়ার বিষয়ে লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক শওকত আরিফ বলেন, আমি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। আমি লক্ষ্য করেছি, মৃত্যুর পর অর্থাভাবসহ নানা কারণে অনেক মানুষের দাফন কাজে জটিলতা দেখা দেয়। হয়তো কারো অর্থ নেই, নয়তো কারো স্বজন নেই। তাই আমার চাকরির বেতনের টাকা থেকে এসব মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন এ ধারা অব্যাহত থাকবে। 
 
এমন অসহায় কেউ মারা গেলে যদি বিনামূল্যে দাফনের সামগ্রীর প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও জানান শওকত আরিফ। 
 
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহীন কুতুবসহ বৃদ্ধাশ্রমের স্বেচ্ছাসেবকগণ।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...