অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১২ই জুন ২০২০ রাত ১০:৫৫
১৪৫৮
অচিন্ত্য মজুমদার:: ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার আরটি - পিসিআর মেশিন স্থাপন করার কাজ আগামী কাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। মেশিন স্থাপনের জন্য শনিবার সকালে ঢাকা থেকে একটি প্রকৌশলী দল ভোলায় আসার কথা রয়েছে। তারা আসলে ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন স্থাপনের কাজ শুরু হবে। আজ শুক্রবার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার ঢাকার স্বাস্থ্য বিভাগ থেকে এই পিসিআর মেশিনটি ভোলা পাঠানো হয় । আগামী এক সপ্তাহের মধ্যে মেশিন স্থাপ ও প্রশিক্ষনের কাজ শেষ হলে ভোলায় করোনা টেস্টের কাজ শুরু হবে।
এর আগে গত ১০ জুন ল্যাব তৈরীর কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং। ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদার প্রতিষ্ঠান শামি ট্রেডার্স।
ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ল্যাবটি স্থাপনের ব্যাপারে সার্বক্ষনিক তদারকি করেন। এছাড়া ভোলা জেলার দায়িত্ত প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ ও ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাজী শরীফ উদ্দিন আহমেদের নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইং এর প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত