অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আওয়ামী লীগের সুবিধাভোগীরা দলে ভিড়তে চাচ্ছে, সতর্ক থাকুন: তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৩৯২

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকেই এখন বিএনপিতে ভিড়তে চাচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কথা মনে রেখে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর অনেকেই ভিড়তে শুরু করেছে, তারা ৫ আগস্টের আগে কী অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হলে সতর্ক থাকতে হবে। যারা বিগত সময়ে নির্যাতন করেছে তাদের সুবিধা দিতে বিএনপি লড়াই করেনি, তাদের কাছে ভিড় করতে দেওয়া যাবে না।

Tareq2

আগামী নির্বাচন কঠিন হবে বলে আবারও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপিকে ভুল করলে চলবে না। জনগণ দেখিয়ে দেবে, যেমনটা ৫ আগস্ট করেছে। তাই জনগণের পাশে থাকার বিকল্প নেই। জনগণ যদি ক্ষিপ্ত হয় তাহলে স্বৈরাচার টিকতে পারে না, কেউ টিকতে পারে না। দিনশেষে জনগণের জয়ই হয়।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরেছিলেন, তেমনভাবে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার সংকল্প থাকা উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। যেখানে সবরকম সুবিধা ও নিরাপত্তা জনগণ ভোগ করবে। একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্দিষ্ট সময়ের পর আইন মেনে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...