অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

২৯২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ৬ (ছয়) শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়। 
সোমবার সকাল ১১ টায় মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তির নগদ অর্থ বিতরন করা হয়। এই সময় বৃত্তিপ্রাপ্ত ৬ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,  জয়তুন নেছা, বৈশাখী চক্রবর্তী, তিশা মনি, তাসপিয়া নিশাদ অর্পি, আমেনা বেগম শান্তা ও মারিয়া জাহান। এরা সবাই মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। অভ্যন্তরীন পরীক্ষায় ভালো ফলাফল করায় এই বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাহফুজা খাতুন চৌধুরী। 
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...