অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৫ রাত ০৯:০৫

remove_red_eye

৩৮৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, ভারতের ফরমায়েশে দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামীলীগ সরকার জনগনের অধিকার হরন করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, হামলা দিয়ে জেল জুলুম করে নির্যাতন করেছে। আওয়ামী সরকার একটি জালিম সরকার। তারা ভারতের ফরমায়েশ কায়েম করেছে। এ দেশকে জঙ্গিবাদ বানিয়েছে আওয়ামীলীগ। দেশের মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের বিনিয়োগ বাধাগ্রস্থ করেছে। আজ ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের পর এদেশে আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার। তিনি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সকল দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ,নিরপেক্ষ নির্বাচন  উপহার দিবেন এটাই আমরা কামনা করছি। দ্রুততম সময়ে নির্বাচন হলে দেশে উন্নয়ন বৃদ্ধি পাবে। দেশি বিদেশীদের বিনিয়োগ বাড়বে। নির্বাচন হলে দেশে স্বৈরাচারমুক্ত উন্নয়নে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি দীর্ঘ বছর রাজনীতি করি। তিন তিনবার এমপি হয়ে চরফ্যাশন মনপুরায় রাস্তাঘাট ব্রীজ মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি হাসপাতালসহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করেছি। আমার আগে তো কেউ এই জনপদে এসব উন্নয়ন কাজ করেনি। আজ অনেকেই বড় বড় কথা বলে। নাজিম উদ্দিন আলম বলেন, দেশ যখন ষড়যন্ত্রমুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে,ঠিক তখনি দেশ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। 
চরফ্যাশন মনপুরায় আমি অনেক উন্নয়ন করেছি। তাই জনগণ অনেক ভালোবাসে। কিছু বেইমান, লোভি, স্বার্থপর, দুষ্কৃতিকারী নেতাকর্মী দলের থেকে সুবিধা নিয়ে চেয়ারম্যান, প্রিন্সিপাল, প্রফেসর সহ বিভিন্ন চাকরির উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে। তারা আমার থেকে সুবিধা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তারাই এখন আবার নতুন ষড়যন্ত্র করছে। মনপুরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
গতকাল (২২জানুয়ারি) বিকাল ৪টায় চরফ্যাশন সদর রোডে বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম তার বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম বিন্টিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউছ প্রমূখ।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...