ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৪ই জুন ২০২০ ভোর ০৫:২২
১৩০২
ইসতিয়াক আহমেদ : ভোলায় শনিবার গত ৩ মাসের মধ্যে সর্বচ্চ রের্কড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার রাতে নতুন আরো ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী নিশ্চিত করেন। এদের মধ্যে ভোলা সদরে একজন স্বাস্থ্যকর্মী, একজন পরানগঞ্জ ও একজন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলির এক নারী রয়েছে।এছাড়া বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, একজন নারী স্বাস্থ্যকর্মী, উত্তর বাস স্ট্যান্ড এলাকার দুই নারী এনজিও কর্মী ও ৩ জন পৌর ৩ নং, ৪ নং এবং ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অপরদিকে দৌলতখান উপজেলায় এক পুলিশ কর্মকর্তা ও নারীসহ ৩ জন পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। লালমোহন উপজেলায় এক নারী পুলিশ কর্মকর্তা, ৪ কোস্টগার্ড সদস্য এবং একজন পৌর ৪ নং ওয়ার্ডেও বাসিন্দা রয়েছে ।এছাড়া চরফ্যাশন উপজেলায় এক চিকিৎমক, এক পুলিশ কর্মকর্তা, তিন জন পৌর ১ নং ও ৯নং ওয়ার্ডেও বাসিন্দা এবং একজন উপজেলা নির্বাচন কার্যালয়ে কর্মরত আছেন।
এদিকে করোনা প্রাদুভাব দেখা দিলে ভোলায় প্রায় ৩ মাসে ২৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র জানান, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত ২৬৩২ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ২২১৭ জনের রির্পোট পাওয়া যায়। তার মধ্যে নেগেটিভ এসেছে ২০৫১ জনের। পজেটিভ আসে ১১৬ জনের। আর মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন। এদিকে রির্পোট আসেনি ৪১৫ জনের। শনিবার কোন নমুনা পরীক্ষার জন্য বরিশাল বা ঢাকায় পাঠানো হয়নি । ভোলায় পিসিআর ল্যাব চালু না হওয়ায় রির্পোট পেতে বিলম্ব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত