অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার গ্রাহক

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৫ রাত ১০:০০

remove_red_eye

৬৮১

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে সোশ্যাল ইসলামী ব্যাংকে সেবা নিতে গিয়ে শারমিন আক্তার লিমা নামের এক কর্মকর্তার মারধরের শিকার হয়েছেন একই ব্যাংকের দুলারহাটের এজেন্ট আউটলেটের মালিক পিংকি। বুধবার (২২জানুয়ারি) ভুক্তভোগী  পিংকিং সংবাদ সম্মেলনে জানান, আমি দুলারহাট বাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট মালিক।  গত মঙ্গলবার আমার এজেন্ট ব্যাংকিং সমস্যা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাসন শাখায় গিয়ে ব্যাংকটির কর্মকর্তা মো: জুয়েল সাহেবের সাথে কথা বলতে ছিলাম।এমন সময় দুই জন অপরিচিত লোক আমাকে প্রয়োজনীয় কথা আছে বলে ডাক দেয়,  আমি ব্যাংকটির গেটের এটিএম বুথের সামনে আসলে কিছু বুঝে উঠার আগেই রুবেল নামের এক ব্যক্তি আমার হাত ধরে ফেলে এবং শারমিন আক্তার লিমা আমাকে মারধর করে এবং এক পর্যায়ে গলা টিপে হত্যা চেষ্টা চালায়। হইচই শুনে ব্যাংকের অন্য কর্মকর্তা লোকজন এসে আমাকে উদ্ধার করে, আমি ট্রিপল নাইন নাম্বারে কল করলে চরফ্যাসন থানা পুলিশ  আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। 
ভুক্তভোগী পিংকি বলেন, শারমিন আক্তার লিমা ও তার লোকজনের মারধরের শিকার হয়ে আমি খুব অসুস্থ অবস্থায় দিন পার করছি। আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমার উপর হামলাকারী অফিসার শারমিন আক্তার লিমার শাস্তি দাবি করছি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। 
সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাসন শাখার ম্যানেজার নুরুজ্জামান জানান, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম, পরে শুনেছি পারিবারিক বিষয় নিয়ে পিংকি ও লিমার সাথে ঝামেলা হয়েছে। বিষয়টি আমি আরো যাচাই করে দেখবো। চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...