অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৮

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে দ্বীপ জেলা ভোলার মনপুরায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  
শুক্রবার (২৪ জানুয়ারি) এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
হাড় কাঁপানো শীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কম্বল পেয়ে খুশি মনপুরার দরিদ্র মানুষেরা।  
বসুন্ধরা শুভসংঘের কম্বল পাওয়ার পর মনোয়ারা বেগম বলেন,  বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।  
রাবেয়া বেগম বলেন, আমাদের মনপুরা দ্বীপের শীতার্ত মানুষদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল দেওয়ায় আমরা অনেক খুশি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ, আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।  
এসময় বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার পক্ষ থেকে আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন দুস্থদের হাতে কম্বল তুলে দেন।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের কম্বল পাওয়ায় মনপুরার দরিদ্র পরিবারগুলোর মধ্যে খুশির আবহ বিরাজ করছে। শীতার্ত মানুষদের মুখে এভাবেই হাসি ফুটিয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।  
স্থানীয় রিমন বলেন, আমাদের এ বিচ্ছিন্ন দ্বীপের দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। দোয়া করি, বসুন্ধরা গ্রুপ তাদের এ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখুক।  
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মীর আবিদ হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফজলে রাব্বিসহ অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...