বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুন ২০২০ সকাল ০৮:০৯
১২১৬
বাংলার কণ্ঠ ডেস্ক:: বাংলাদেশে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । এ সময় তোফায়েল আহমেদ মোঃ নাসিমের স্মৃতিচারণ করে বলেন, আমাদের জাতীয় ৪ নেতার অন্যতম সদস্য শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোঃ নাসিম আর আমাদের মাঝে নেই। তিনি বাংলাদেশের রাজনীতির একজন বর্ণাঢ্য ব্যাক্তি ছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রামের তিনি মুখ্য ভুমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। পিতা এম মনসুর আলী সাহেব মুজিব নগর সরকারের অন্যতম মন্ত্রী ছিলেন এবং তারই সুযোগ্য পুত্র মোঃ নাসিম মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন এবং পাবনার জেলার নের্তৃত্ব দিয়েছিলেন। তিনি অনেকবার জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে সাজা দেয়া হয়। যার কারণে ১৯৭৯ সনের সাধারন নির্বাচনে অংশ গ্রহন করতে পারেন নাই। মোঃ নাসিম জীবনে কোনদিন নির্বাচনে হারেন নাই। তিনি ১৯৮৬-৯১-৯৬-২০১-১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
আমাদের দেশে যখন ওয়ান ইলেভেনের সরকার ক্ষমতায় আসে সামরিক বাহিনীর সহায়তা নিয়ে তখন ও মোঃ নাসিমকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে রাখে, সেখানেই তিনি প্রথম স্ট্রোকে আক্রান্ত হন। বর্ণাঢ্য রাজনীতিবিদ মোঃ নাসিম যিনি সংগঠক হিসেবে আওয়ামী লীগের প্রথম প্রচার সম্পাদক ছিলেন। ১৯৯২তে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলে মুখপাত্র ছিলেন। ৯৬ সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তিনি প্রথম ঢাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, হয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, তার পর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
তিনি নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তিনি অনেক আন্দোলনের পুর্বভাগে ছিলেন। অনেকবার তিনি পুলিশ কর্তৃক নিযাতন সহ্য করেছিলেন, কিন্তু তিনি থেমে থাকেন নাই কোনদিন। নাসিম একজন বড় মাপের নেতা ছিলেন। এবং প্রতিটি আন্দোলনের মুখ্য ভুমিকা পালন করেছিলেন। তিনি ১৯৮৬ সনের জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ছিলেন। এমন একজন মহান ব্যাক্তিত্ব আমাদের কাছ থেকে চলে গেলেন, তার অভাব কোনদিন পুরণ হবার নয়। সত্যিকার অর্থে তিনি একজন পরীক্ষিত নেতা ছিলেন, তার ব্যাবহার ছিল অমায়িক, আমরা তার বড় ছিলাম, তিনি আমাদের প্রচন্ড সম্মান করতেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। তিনি ৩ ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন, তার পিতার নামে একটি হাসপাতাল আছে উত্তরায়, যেটা তিনি পরিচালনা করতেন। আজকে নাসিম নেই। নাসিমের মৃত্যুতে আমার মন পচন্ড খারাপ। পরম করুনাময় আল্লাহর কাছে ফরিয়াদ করি মহান আল্লাহ যেন তাহাকে বেহেস্ত নসীব করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত